News Flash

  • Home
  • Uncategorized
  • Protest by trinamool : দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে হালহালি বাজারে প্রতিবাদ মিছিল করল তৃনমূল কংগ্রেস
Image

Protest by trinamool : দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে হালহালি বাজারে প্রতিবাদ মিছিল করল তৃনমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২সেপ্টেম্বর।। তৃনমূল কংগ্রেসের দলীয় কর্মীদের উপর বিজেপি দলের আক্রমন, গ্যাস সহ বিভিন্ন দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কমলপুর হালহালি বাজারে প্রতিবাদ মিছিল করল কমলপুর তৃনমূল কংগ্রেস। রাজ্যে প্রতিনিয়ত তৃনমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমন সংঘটিত করে চলেছে একাংশের শাসক দলের দুর্বৃত্তরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে ।অগ্নি মূল্যের প্রতিবাদে বৃহস্পতিবার কমলপুরের হালহালি বাজারে তৃনমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল বের করে।

মিছিলটি বাজারের সমস্ত পথ পরিক্রমা করে হালহালি– দেবীছড়া রাস্তার চৌমাথায় এসে সমাপ্ত হয়। প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ধলাই জেলার সাধারন সম্পাদক ব্রজ গোপাল ধর। মিছিল সংগঠিত করে ধলাই জেলার তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ব্রজ গোপাল ধর বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন হওয়ার আগে রাজ্যবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি তারা পালন করেনি। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে। জনগন এর যোগ্য জবাব দিতে প্রস্তুত। বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে শুরু করেছেন রাজ্যবাসী। সংগঠনকে মজবুত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।ধলাই জেলার তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক ব্রজ গোপাল ধর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের প্রতি বিজেপির নেতৃত্বাধীন সরকারের প্রতারণার প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top