News Flash

  • Home
  • বিনোদন
  • ‘মন্নত’-এ হয়েছে শাহরুখ খানের ৯০ শতাংশ ফটোশুট, জানালেন ডাবু রতনানি
Image

‘মন্নত’-এ হয়েছে শাহরুখ খানের ৯০ শতাংশ ফটোশুট, জানালেন ডাবু রতনানি

মুম্বই, ৩০ মে (আইএএনএস): বলিউডের খ্যাতনামা সেলিব্রিটি ফটোগ্রাফার ডাবু রতনানি সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে একাধিক অজানা তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, শাহরুখের সঙ্গে তাঁর প্রায় ৯০ শতাংশ ফটোশুটই হয়েছে অভিনেতার বিখ্যাত বাসভবন ‘মন্নত’-এ।

সম্প্রতি অভিনেত্রী-পরিচালক পূজা ভাট-এর পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডাবু রতনানি এই তথ্য প্রকাশ করেন। কথোপকথনের সময় তিনি স্মৃতিচারণ করে জানান, শাহরুখের স্বতঃস্ফূর্ত ও অকৃত্রিম মুহূর্তগুলোই তাঁর ক্যামেরায় সবচেয়ে স্মরণীয় ছবিতে পরিণত হয়েছে।

আলাপচারিতায় পূজা ভাট বলেন, আপনি সত্যিই শাহরুখকে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন। আপনার সামনে তিনি যেন নিজেকে অন্যভাবে প্রকাশ করেন। এর জবাবে রতনানি বলেন, শাহরুখের সঙ্গে আমার ৯০ শতাংশ ফটোশুট তাঁর বাড়িতেই হয়েছে।

তিনি আরও জানান, একবার শাহরুখ তাঁর ওশিওয়ারার স্টুডিওতে এসেছিলেন। সেই সময় অভিনেতা তাঁর পোষ্য কুকুর ‘ফ্ল্যাশ’-এর সঙ্গে খেলায় মগ্ন ছিলেন। তাঁকে পোজ দেওয়ার জন্য অনুরোধ না করে, ডাবু সেই স্বাভাবিক মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করেন।

রতনানি বলেন, যখন তিনি আমার ওশিওয়ারার স্টুডিওতে এসেছিলেন, তখন তিনি আমার কুকুর ফ্ল্যাশের সঙ্গে খেলছিলেন। আমি সেই মুহূর্তগুলোরই ছবি তুলেছিলাম। ফলে তিনি ছবির জন্য পোজ দেওয়ার পরিবর্তে সেই মুহূর্তটাকে উপভোগ করতে শুরু করেন। তাঁর যে সময়ে যেমন লুক থাকত, আমি সেই অনুযায়ী ফটোশুটের ধারণা তৈরি করতাম।

একটি ব্যতিক্রমী ফটোশুটের গল্পও শোনান তিনি। রতনানি জানান, একদিন গাড়ির টায়ার পরিবর্তন করানোর সময় একটি টায়ারের দোকানে তিনি দেখেন, এক ব্যক্তি পুরনো টায়ার একটি গাড়িতে তুলছেন। সেই দৃশ্যই তাঁকে নতুন ফটোশুটের ধারণা দেয়।

তিনি বলেন, “আমি টায়ার বদলাতে গিয়েছিলাম। তখন দেখলাম একজন ব্যবহৃত টায়ারগুলো একটি গাড়িতে তুলছে। দৃশ্যটা দেখে মনে হলো, দারুণ একটি ব্যাকড্রপ হতে পারে। এরপর আমি সেই দোকানের সঙ্গে যোগাযোগ করি এবং প্রায় ২০০টি পুরনো টায়ার মেহবুব ষ্টুডিও-তে নিয়ে আসি। ছেঁড়া টায়ার দিয়ে পুরো সেট তৈরি করে সেই বিশেষ ফটোশুট করি।”

উল্লেখ্য, ডাবু রতনানি তাঁর বার্ষিক ক্যালেন্ডারের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর তাঁর ক্যালেন্ডারে ২৪ জন তারকার ছবি স্থান পায়। এই ক্যালেন্ডারের জন্য তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিপাশা বসু, অর্জুন রামপাল, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন-সহ বহু তারকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

Releated Posts

রাজস্থানি লোকসংস্কৃতির অন্যতম পথিকৃৎ কে.সি. মালুর প্রয়াণ, বয়স হয়েছিল ৮০

জয়পুর, ১৪ জুলাই (আইএএনএস): রাজস্থানি ভাষা, লোকসঙ্গীত ও লোকসংস্কৃতির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক এবং ভীণা ক্যাসেটস-এর প্রতিষ্ঠাতা কে.সি. মালুর…

ByByNews Desk Jul 14, 2026

সতলুজ’ ছবির নির্মাতারা সৃজনশীল স্বাধীনতার অজুহাতে বিতর্কিত দাবিকে ইতিহাস হিসেবে তুলে ধরতে পারেন না: রাভনীত সিং বিট্টু

চণ্ডীগড়, ১২ জুলাই (আইএএনএস): ‘সতলুজ’ ছবির নির্মাতারা “সৃজনশীল স্বাধীনতা”-র অজুহাত দেখিয়ে বিতর্কিত দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে তুলে ধরার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

প্রবীণ সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে শোকপ্রকাশ অমিত শাহের, বললেন ‘ভারতের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক আইকন’

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): কিংবদন্তি নেপথ্য সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

‘টক্সিক’-এর ‘তবাহী’ গানের কৃতিত্ব যশকে দিলেন বিশাল মিশ্র, বললেন ‘সৃজনশীলতার প্রতিটি অংশ আমাদের’

বেঙ্গালুরু, ১১ জুলাই (আইএএনএস) : পরিচালক গীতু মোহানদাসের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রথম…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top