News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি
Image

কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি

আগরতলা, ২৪ মে: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে রবিবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল ডি ওয়াই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। এদিন কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে ফুলের তোড়া, কলম ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যেতে উৎসাহ প্রদান এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের সাফল্য কামনা করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামু দাস, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সম্পাদকমণ্ডলীর সদস্য ও ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ, অঞ্চল কমিটির সম্পাদক রাজীব সরকার, অঞ্চল সভাপতি প্রসন্ন দাস, বিভাগীয় কমিটির সদস্যা মৌটুসী সাহা এবং শ্রমিক আন্দোলনের সর্বভারতীয় নেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে কৃতী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

Releated Posts

ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিনিয়োগ ও শিল্পোন্নয়নে জোর

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের সফরে রাজ্যে আসছেন…

ByByReshmi Debnath Jul 9, 2026

টানা বর্ষণে ত্রিপুরাজুড়ে বন্যা-ভূমিধসের তাণ্ডব: ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, খোলা হয়েছে ২২টি ত্রাণ শিবির, আশ্রয়ে ২,৫৮৯ মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার একাধিক জেলায় বন্যা, ভূমিধস এবং ঝড়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 9, 2026

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top