News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছেলের খোঁজ নিতে গিয়ে টিএসআর জওয়ানের হাতে আক্রান্ত বৃদ্ধ, চাঞ্চল্য গকুলনগরে
Image

ছেলের খোঁজ নিতে গিয়ে টিএসআর জওয়ানের হাতে আক্রান্ত বৃদ্ধ, চাঞ্চল্য গকুলনগরে

আগরতলা, ২৩ মে : ছেলের খোঁজ নিতে গিয়ে টিএসআর জওয়ানের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গকুলনগর রাস্তারমাথা এলাকায়।

অভিযোগ, নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন টিএসআর জওয়ান বিজয় দাস। বিদেশে যাওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সজলের। পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে সজল রাজ্যে ফিরে এলেও তিনি নিজের বাড়িতে না গিয়ে সরাসরি বিজয় দাসের বাড়িতে ওঠেন। সেখানে কিছুদিন থাকার পর তাঁকে ফের বিদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

এরপর থেকেই ছেলের খোঁজ জানতে বারবার বিজয় দাসের দ্বারস্থ হন নারায়ণ দেবনাথ ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু প্রতিবারই তাঁদের হুমকি ও দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।

পরিবারের বক্তব্য, গত ১৯ মে রাস্তারমাথা এলাকায় নারায়ণ দেবনাথ ফের তাঁর ছেলে সজলের বিষয়ে জানতে চাইলে টিএসআর জওয়ান বিজয় দাস এবং তাঁর এক ভাতিজা বৃদ্ধের উপর চড়াও হন। অভিযোগ, তাঁকে মারধরও করা হয়।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত বৃদ্ধ ও তাঁর পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top