News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা ক্যাডারের আইপিএস অফিসার রাজীব সিং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবালয়ের সচিব পদে নিযুক্ত
Image

ত্রিপুরা ক্যাডারের আইপিএস অফিসার রাজীব সিং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবালয়ের সচিব পদে নিযুক্ত

আগরতলা, ২২ মে : ত্রিপুরা ক্যাডারের বর্ষীয়ান আইপিএস অফিসার রাজীব সিং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবালয়ের সচিব (সিকিউরিটি) পদে নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য ক্যাবিনেট এই নিয়োগে অনুমোদন প্রদান করেছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে মণিপুর সরকারের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) হিসেবে দায়িত্ব পালনরত রাজীব সিং দায়িত্ব গ্রহণের দিন থেকেই নতুন পদে কার্যকরভাবে নিযুক্ত হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।

ত্রিপুরা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার রাজীব সিং দীর্ঘদিন ধরে ত্রিপুরা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, নিরাপত্তা ব্যবস্থাপনায় অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার জন্য তিনি পুলিশ মহলে বিশেষভাবে পরিচিত।

রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে তাঁর ভূমিকা অতীতে উল্লেখযোগ্য বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। পরবর্তীতে তিনি মণিপুর পুলিশের শীর্ষ পদেও সফলতার সঙ্গে দায়িত্ব সামলান।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top