News Flash

Image

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

আগরতলা, ২২ মে :- আজ দুপুর আনুমানিক ১টা নাগাদ বিলোনীয়া-জোলাইবাড়ী সড়কের বনবিহার এলাকায় একটি মালবাহী টিপার গাড়ি ও যাত্রীবাহী টাটা মেজিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় টাটা মেজিকে থাকা অন্তত ৫ জন যাত্রী আহত হন।

জানা গেছে, টি আর ০৮ ই ১৫৭৫ নম্বরের মালবাহী টিপার গাড়ি এবং টি আর ০৩ এ ২৬১৩ নম্বরের যাত্রীবাহী টাটা মেজিক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা। আহতদের উদ্ধার করে প্রথমে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা শুরু করেন।

মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল ইনচার্জ রাকেশ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top