News Flash

  • Home
  • দেশ
  • ঠাণের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলকর্মী ও নিরাপত্তারক্ষীর মৃত্যু
Image

ঠাণের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলকর্মী ও নিরাপত্তারক্ষীর মৃত্যু

মুম্বই/ঠাণে, ২১ মে (আইএএনএস): মহারাষ্ট্রের ঠাণেতে বৃহস্পতিবার ভোরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দমকলকর্মী ও এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও দু’জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।

ঠাণে পুরসভার কর্মকর্তাদের মতে, ভোর প্রায় ৩টা ৪৫ মিনিট নাগাদ নওপাড়া এলাকার গোখলে রোডে অবস্থিত গামদেবী ভেজিটেবল মার্কেট ভবনে আগুন লাগে। গভীর রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় প্রথমদিকে আগুনের বিষয়টি নজরে আসেনি। পরে ধীরে ধীরে তা বাজারের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে।

বাজার এলাকা থেকে আকাশছোঁয়া আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারাই দমকল বিভাগকে খবর দেন। জানা গিয়েছে, ওই বাজারে শুধু সবজির দোকান নয়, পোশাকের একাধিক দোকানও ছিল।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত ছয়টি দমকলের ইঞ্জিন পাঠানো হয় এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। সেই অভিযানের মধ্যেই দুই ব্যক্তির মৃত্যু হয়।

মৃতদের পরিচয় সাগর শিন্ডে (৪৩) এবং কালু শঙ্কর গাডেকর (৫৩) হিসেবে জানা গেছে। প্রশাসন সূত্রে খবর, সাগর শিন্ডে ঠাণে দমকল বাহিনীর স্টেশন অফিসার ছিলেন, অন্যদিকে গাডেকর পুরসভার নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন— দমকল বিভাগের স্টেশন অফিসার সুজিত পাস্তে (৪৫) এবং স্কোয়াড লিডার সমীর যাদব (৪০)।

দু’জনকেই গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতাল-এ তাঁদের চিকিৎসা চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণ ও ঠান্ডা করার কাজ চালিয়ে যান দমকলকর্মীরা, যাতে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top