News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বিদ্যুৎ শুল্ক অনুমোদন টিইআরসির, গ্রাহক স্বার্থ রক্ষার দাবি কমিশনের
Image

২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বিদ্যুৎ শুল্ক অনুমোদন টিইআরসির, গ্রাহক স্বার্থ রক্ষার দাবি কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে: ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (টিইআরসি) ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য নতুন বিদ্যুৎ শুল্ক অনুমোদন করেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর জমা দেওয়া বিভিন্ন আবেদন, পূর্ববর্তী বছরের ট্রুইং আপ, বার্ষিক কর্মক্ষমতা পর্যালোচনা এবং সামগ্রিক রাজস্ব প্রয়োজনীয়তার ভিত্তিতে এই শুল্ক নির্ধারণ করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

কমিশনের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ খাতের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং বিভিন্ন অংশীজনের মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে।

টিইআরসি জানিয়েছে, সুপ্রিম কোর্ট ও অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর ইলেকট্রিসিটি (এপটেল)-এর বিভিন্ন নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অতীতের রাজস্ব ঘাটতির পুরো বোঝা একসঙ্গে গ্রাহকদের উপর চাপানো হয়নি। বরং ধাপে ধাপে সেই ঘাটতি সমন্বয়ের পথে হেঁটেছে কমিশন, যাতে গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে।

কমিশন আরও জানিয়েছে, চলতি অর্থবর্ষেও কোনও ধরনের রেগুলেটরি সারচার্জ আরোপ করা হয়নি। পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও সিস্টেম অপ্টিমাইজেশনের লক্ষ্যে টাইম অফ ডে ট্যারিফ ব্যবস্থা চালু রাখা হয়েছে। এর ফলে নির্দিষ্ট সময়, বিশেষত সৌরশক্তি নির্ভর সময় ও অফ-পিক আওয়ারে কম খরচে বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা।

এছাড়াও পরিবেশবান্ধব শক্তি ব্যবহারে উৎসাহ দিতে গ্রিন ট্যারিফ ব্যবস্থাও বহাল রাখা হয়েছে। কমিশনের মতে, এই উদ্যোগ টেকসই শক্তি ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, আগের ট্যারিফ আদেশ অনুযায়ী প্রযোজ্য সমস্ত রিবেট বা ছাড় ২০২৬-২৭ অর্থবর্ষেও চালু থাকবে। ফলে উপভোক্তারা আগের মতোই সুবিধা পাবেন। টিইআরসি-র সচিব বিশ্বহরি জমাতিয়া জানান, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত ট্যারিফ আদেশ কমিশনের সরকারি ওয়েবসাইটে পৃথকভাবে প্রকাশ করা হবে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top