News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০ দিন ধরে বিদ্যুৎহীন এলাকা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী, কচুছড়ায় ফের পথ অবরোধে উত্তেজনা
Image

১০ দিন ধরে বিদ্যুৎহীন এলাকা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী, কচুছড়ায় ফের পথ অবরোধে উত্তেজনা

কমলপুর, ২১ মে : ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠল কমলপুরের কচুছড়া এলাকা। এবার দীর্ঘ ১০ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে সালেমা-আমবাসা সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ভীম শবর পাড়ার গ্রামবাসীরা।

বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা কচুছড়া বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তার উপর বসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, গত ১০ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের।

পথ অবরোধের জেরে সালেমা-আমবাসা সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কচুছড়া থানার পুলিশ। পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর কিছুক্ষণ পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Releated Posts

দাবি পূরণ না হওয়ায় এবিভিপি’র মৌন আন্দোলন, উত্তাল উদয়পুর কলেজ

উদয়পুর, ২১ মে:- দীর্ঘদিন ধরে চলা একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে আজ মৌন আন্দোলনে সামিল হলেন নেতাজি…

ByByTaniya Chakraborty May 21, 2026

জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২০ মে: রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার করার…

ByByReshmi Debnath May 20, 2026

ত্রিপুরায় সৌরবিপ্লব: ১.৫ লক্ষ পরিবার পাবে সোলার সুবিধা মাত্র ১,০০০ টাকায় : রতন লাল নাথ

আগরতলা, ২০ মে: পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে আরও এক বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।…

ByByTaniya Chakraborty May 20, 2026

স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকার, ধর্মনগর থানায় বেকার যুবক-যুবতীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে : উত্তর জেলার ধর্মনগর থানায় স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top