News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দাবি পূরণ না হওয়ায় এবিভিপি’র মৌন আন্দোলন, উত্তাল উদয়পুর কলেজ
Image

দাবি পূরণ না হওয়ায় এবিভিপি’র মৌন আন্দোলন, উত্তাল উদয়পুর কলেজ

উদয়পুর, ২১ মে:- দীর্ঘদিন ধরে চলা একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে আজ মৌন আন্দোলনে সামিল হলেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) মহাবিদ্যালয় শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনে অংশ নেন বিপুল সংখ্যক পড়ুয়া।

আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ, একাধিক গুরুতর সমস্যার কারণে তাঁদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে পরীক্ষায় সন্তোষজনকভাবে অংশগ্রহণ করার পরেও ফলাফলে একই বিষয়ে বারবার “ব্যাক” দেখানো হচ্ছে। এমনকি বহু ক্ষেত্রে পরীক্ষায় উপস্থিত থাকার পরেও ফলাফলে “অনুপস্থিত” উল্লেখ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

পড়ুয়াদের দাবি, এই ধরনের ত্রুটির কারণে তাঁদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশাসনিক সমন্বয়ের অভাব নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অভিযোগ, কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের দিকে দায় ঠেলে দেওয়া হয়, আবার বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজ প্রশাসনের দিকে আঙুল তোলা হয়। ফলে সাধারণ ছাত্র-ছাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সময়মতো ও সঠিকভাবে ফলাফল প্রকাশ না হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও অভিযোগ ওঠে। বর্তমানে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু ছাত্র-ছাত্রী বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক সমস্যার কারণে ফর্ম ফিল-আপ করতে পারছেন না, যা তাঁদের শিক্ষাজীবনে বড় সংকট তৈরি করেছে।

জানা যায়, গত ১৪ মে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিল যে আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করা হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এদিন আন্দোলনরত পড়ুয়ারা মুখে কালো কাপড় বেঁধে নীরবে বসে মৌন আন্দোলন করেন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা।

Releated Posts

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:আগামী ১ জুলাই থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 5, 2026

বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ

বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর…

ByByReshmi Debnath Jul 5, 2026

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top