News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে নিখোঁজ যুবক, এলাকায় চাঞ্চল্য
Image

নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে নিখোঁজ যুবক, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ মে: গতকাল দুপুরে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে যান রাকেশ শীল নামে এক বিবাহিত যুবক।

জানা গেছে, সীমান্ত লাগোয়া ঈষানচন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে মাছ ধরতে নামেন রাকেশ। গত দু’দিনের টানা বৃষ্টির কারণে নদীর জল বেড়ে যাওয়ায় পরিস্থিতি ছিল ঝুঁকিপূর্ণ। সেই সময় আচমকাই নদীর জলে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি।

ঘটনার পর সঙ্গীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে আমতলী থানায় ও অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন।

কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত রাকেশ শীলের কোনো সন্ধান মেলেনি। ইতিমধ্যে উদ্ধার কাজে সহায়তার জন্য এনডিআরএফ-কে খবর দেওয়া হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এবং তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top