News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ার কৃতি ছাত্র মোঃ সেতাবের দুর্দান্ত সাফল্য, রাজ্যে সপ্তম স্থান
Image

সোনামুড়ার কৃতি ছাত্র মোঃ সেতাবের দুর্দান্ত সাফল্য, রাজ্যে সপ্তম স্থান

আগরতলা, ২ মে: এবারের সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে সোনামুড়ার মুখ উজ্জ্বল করল কৃতি ছাত্র মোঃ সেতাব। সে সিপাহীজলা জেলায় প্রথম স্থান অধিকার করার পাশাপাশি রাজ্যস্তরে সপ্তম স্থান দখল করেছে।

সোনামুড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র সেতাব মোট ৪৮৪ নম্বর পেয়ে ৯৬.৮ শতাংশ নম্বর নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে খুশির জোয়ার বইছে গোটা সোনামুড়া এলাকায়।

মধ্য বক্সনগরের বাসিন্দা সেতাবের পিতা আইনজীবী মোঃ মফিজুল ইসলাম এবং মাতা রহিমা খাতুন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী সেতাবের এই সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান অপরিসীম বলে জানিয়েছে সে। বিশেষ করে বড় ভাই মোঃ আফতাব, যিনি বর্তমানে ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করছেন, সবসময় তাকে সহযোগিতা করেছেন।

নিজের সাফল্যের রহস্য জানতে চাইলে সেতাব জানায়, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের দিকনির্দেশই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেছে সে।

ছোটদের উদ্দেশ্যে সেতাবের বার্তা, “সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই সাফল্য অর্জন সম্ভব।”

অভিভাবক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ— সকলেই এখন সেতাবের এই কৃতিত্বে গর্বিত। আগামী দিনে সোনামুড়া মহকুমা থেকে আরও বেশি ছাত্রছাত্রী এ ধরনের সাফল্য অর্জন করবে বলে আশাবাদী স্থানীয়রা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top