News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩০ মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন রাজারবাগ, চরম ভোগান্তিতে বাসিন্দারা
Image

৩০ মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন রাজারবাগ, চরম ভোগান্তিতে বাসিন্দারা

আগরতলা, ২ মে: মাত্র ৩০ মিনিটের প্রবল বৃষ্টিতেই উদয়পুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজারবাগ এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। হঠাৎ এই জলাবদ্ধতার ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘরের সামনেও হাঁটু সমান জল জমে যায়। দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি যাতায়াতে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্য সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে থাকছে বলে দাবি তাদের।

এলাকাবাসীরা দ্রুত ড্রেন পরিষ্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top