News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় গুলিকাণ্ডে পুলিশের বড় সাফল্য, উদ্ধার আগ্নেয়াস্ত্র; গ্রেপ্তার আরও এক অভিযুক্ত
Image

বিশালগড় গুলিকাণ্ডে পুলিশের বড় সাফল্য, উদ্ধার আগ্নেয়াস্ত্র; গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

আগরতলা, ২ মে: বিশালগড়ে সংঘটিত গুলিকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে রণবীর কাণ্ডে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল ও ম্যাগাজিন। পাশাপাশি রণবীরের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনটি বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এই ঘটনায় পরিমল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিশালগড় থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, অভিযুক্ত রণবীর মানসিক ভারসাম্যহীন নন। মেডিক্যাল পরীক্ষায় তা স্পষ্ট হয়েছে। তিনি আরও জানান, তদন্তে পুলিশকে সহযোগিতা করছে রণবীর এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top