News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল নীট (ইউজি) পরীক্ষা এনআইটি সহ আগরতলায় ৯টি পরীক্ষা কেন্দ্র
Image

আগামীকাল নীট (ইউজি) পরীক্ষা এনআইটি সহ আগরতলায় ৯টি পরীক্ষা কেন্দ্র

আগরতলা, ২মে : পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের কনফারেন্স হলে সম্প্রতি নীট ন্যাশন্যাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স (ইউজি) পরীক্ষার প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা ৩মে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগরতলায় মোট ৯টি পরীক্ষা কেন্দ্র যথা শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, হিন্দী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মহারাণী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন, পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, মহারাজা বীর বিক্রম কলেজ, বীর বিক্রম মেমোরিয়‍্যাল কলেজ, ত্রিপুরা (কেন্দ্রীয়) বিশ্ববিদ্যালয় ও এনআইটি তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ত্রিপুরার মোট ৪৪৯১ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সেন্টারে সকল পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১.৩০ মধ্যে প্রবেশ করতে হবে। সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৯টি পরীক্ষা কেন্দ্রের জন্য ৩ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ৯টি পরীক্ষাকেন্দ্রের জন্য ৯ জন নোডাল পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিক, ডিসিএম সুস্মিতা চক্রবর্তী, ডিসিএম রঞ্জিত কুমার দাস, ৯টি পরীক্ষা কেন্দ্রের সেন্টার সুপারিনটেনডেন্টগণ, সিটি কো-অর্ডিনেটর ধর্মেন্দ্র মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top