News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, আহত দু’জন
Image

গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, আহত দু’জন

আগরতলা, ২ মে: গোমতী জেলার উদয়পুরের পালাটানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় বিপদ এড়ালেও আহত হয়েছেন গাড়ির চালকসহ দু’জন।

জানা গেছে, কাঁকড়াবন থেকে উদয়পুর আসার পথে জামজুড়ি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক ট্রান্সমিটারসহ খুঁটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে খুঁটিটি ভেঙে পড়ে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

Releated Posts

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026

স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরার নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে: শিল্পমন্ত্রী,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজ্য সরকারের লক্ষ্য হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে…

ByByReshmi Debnath Jun 16, 2026

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top