News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশুর গলার সোনার চেইন উধাও, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য
Image

শিশুর গলার সোনার চেইন উধাও, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ২ মে: সিপাহিজলা জেলার মেলাঘরের ঠাকুরপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। এক ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর গলার সোনার চেইন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ছাত্রীর নাম রিদ্দিমা বোস। তার বাবা রামু বোসের দাবি, গত ২৪ তারিখ স্কুল থেকে বাড়ি ফেরার পর রিদ্দিমার গলায় থাকা প্রায় নয় আনা ওজনের সোনার চেইনটি আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে শিশুটিকে জিজ্ঞাসা করলে সে জানায়, স্কুলের এক শিক্ষক তার গলা থেকে চেইনটি খুলে নিয়েছেন।

ঘটনার পরপরই রামু বোস স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে বিষয়টি অস্বীকার করা হয় বলে অভিযোগ। পরে তিনি মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে অভিযোগ উঠেছে, থানায় অভিযোগ করার পর স্কুলের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং শিশুটিকে বিনামূল্যে পড়ানোর প্রস্তাবও দেওয়া হয়। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

তিন দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণঅবস্থান

আগরতলা, ১৬ জুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026

স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরার নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে: শিল্পমন্ত্রী,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজ্য সরকারের লক্ষ্য হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top