News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টিতে বিপর্যস্ত অসম–ত্রিপুরা যোগাযোগ, লোয়াইরপোয়া অংশে জাতীয় সড়কের বেহাল দশা

বৃষ্টিতে বিপর্যস্ত অসম–ত্রিপুরা যোগাযোগ, লোয়াইরপোয়া অংশে জাতীয় সড়কের বেহাল দশা

আগরতলা, ২ মে : টানা বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে অসম–ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে লোয়াইরপোয়া এলাকার জাতীয় সড়কের অবস্থা এতটাই খারাপ যে তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, অসম–ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যেই বর্ষার জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রী, যানচালক ও সাধারণ পথচারীরা।

শুক্রবার দুপুরে লোয়াইরপোয়া এলাকায় একটি ১৬ চাকার ভারী ট্রাক সড়কের মাঝখানে ফেঁসে যায়। এর ফলে মুহূর্তের মধ্যে সড়কের দু’প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই শতাধিক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

অভিযোগ, ঘটনার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও সড়ক নির্মাণ সংস্থার কোনও দায়িত্বশীল আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও যানচালকরা।

এদিকে, আসামের লোয়াইরপোয়া–হাতিখিরা ২০ নম্বর বাইপাসে ভারতমালা প্রকল্পের কাজ চলার কারণে মূল সড়ক বন্ধ থাকায় বিকল্প হিসেবে লোয়াইরপোয়া বাজার এলাকার সরু ও দুর্বল রাস্তা দিয়ে ভারী যান চলাচল করছে। অতিরিক্ত চাপের ফলে অল্প সময়েই সেই সড়কের অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, নির্মাণ সংস্থা আগেই ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং সমস্যা সমাধানে চরম উদাসীনতার অভিযোগ উঠছে।

এখন বড় প্রশ্ন, এই বিপজ্জনক পরিস্থিতি থেকে আটকে পড়া যানবাহন কীভাবে উদ্ধার হবে এবং কবে নাগাদ স্বাভাবিক হবে অসম–ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা—তারই উত্তর খুঁজছে সাধারণ মানুষ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top