News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জুরি নদীর তীর রক্ষা প্রকল্পে গাফিলতির অভিযোগ, প্রশ্নে গুণগত মান
Image

জুরি নদীর তীর রক্ষা প্রকল্পে গাফিলতির অভিযোগ, প্রশ্নে গুণগত মান

আগরতলা, ২ মে: উত্তর জেলার বাঘবাসা বিধানসভা এলাকার জুরি নদীর তীর রক্ষা প্রকল্প ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় এক কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই তীর রক্ষার জন্য বসানো ব্লক ভেঙে পড়তে শুরু করেছে। ফলে নদীর ভাঙন রোধ হওয়ার বদলে নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগের তীর ঠিকাদার সংস্থার দিকেই। এলাকাবাসীর বক্তব্য, নির্ধারিত মান বজায় না রেখে কাজ করা হয়েছে, যার ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে। এক বাসিন্দার কথায়, “নিম্নমানের কাজ করে সরকারি টাকার অপচয় করা হচ্ছে, আর ঠিকাদার লাভবান হচ্ছেন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

____

Releated Posts

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026

স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরার নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে: শিল্পমন্ত্রী,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজ্য সরকারের লক্ষ্য হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে…

ByByReshmi Debnath Jun 16, 2026

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top