News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দমার্গ মিশনের প্রতিষ্ঠাতার ১০৬তম জন্মজয়ন্তী পালিত, হাসপাতালে ফল বিতরণ
Image

আনন্দমার্গ মিশনের প্রতিষ্ঠাতার ১০৬তম জন্মজয়ন্তী পালিত, হাসপাতালে ফল বিতরণ

কমলপুর, ২ মে: আনন্দমার্গ মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি জির ১০৬তম জন্মজয়ন্তী উপলক্ষে কমলপুরে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন কমলপুর আশ্রমে ধর্মীয় ও সেবামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। আনন্দমার্গ মিশনের পক্ষ থেকে এই সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই ভুক্তির এডুকেশন সম্পাদক শ্রী বিদিত রঞ্জন দেবনাথ, ভুক্তিপ্রধান জেনারেল তন্ময় নাথ, ভুক্তি কমিটির সদস্য শ্রী চিত্তরঞ্জন দাস, সালেমা আনন্দমার্গ প্রাইমারি স্কুলের চেয়ারম্যান শ্রী সন্দীপ দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবার মাধ্যমে প্রতিষ্ঠাতার আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top