News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Image

পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ এপ্রিল: এডিসি নির্বাচন শেষ হতেই এবার পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে শুক্রবার বিকেলে নিজের বিধানসভা কেন্দ্র টাউন বড়দোয়ালি এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

রাজধানীর শকুন্তলা রোডস্থিত মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, স্থানীয় মণ্ডল সভাপতি, কর্পোরেটর ও বিভিন্ন বুথের সভাপতি-সহ দলীয় কর্মীরা।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প ও সুবিধা কীভাবে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়েও কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আসন্ন পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মণ্ডলস্তরে সংগঠনের ভূমিকা কী হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দলীয় কর্মীদের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার উপর জোর দেন তিনি।

এছাড়াও, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যেসব উন্নয়নমূলক কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top