News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী তিন দিন তীব্র দাবদাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Image

আগামী তিন দিন তীব্র দাবদাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আগরতলা, ২৩ এপ্রিল: তীব্র রোদ ও উচ্চ আর্দ্রতার প্রভাবে আগামী তিন দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করেছে মৌসম বিভাগ। পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের কয়েকটি স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি বেশি। চলতি এপ্রিল মাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় গরমের অস্বস্তি আরও বাড়ছে। এদিকে, আইএমডি প্রধান ড. পার্থ রায় জানান, তাপমাত্রা আরও বাড়বে।সবাইকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়েছেন তিনি। আগামী ২৬ এপ্রিল থেকে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।

দফতর থেকে আর্দ্র আবহাওয়ার প্রভাব কমানোর জন্য সর্তকতামূলক পরামর্শ জারি করেছে, রোদে বের হওয়া এড়িয়ে চলতে, তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল এবং যতবার সম্ভব পান করতে , হালকা ওজনের, হালকা রঙের, ঢিলেঢালা এবং ছিদ্রযুক্ত সুতির কাপড় পরিধান করতে, প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার করতে , ভ্রমণের সময় সাথে পানি নিয়ে যান, ওআরএস ব্যবহার করুন, ঘরে তৈরি পানীয় যেমন লস্যি, তোরানি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি। শরীরকে পুনরায় হাইড্রেট করতে। এই ধরনের গরম ও আর্দ্র আবহাওয়ার ফলে হিটস্ট্রোক, হিট ক্র্যাম্প এবং ক্লান্তিজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। উচ্চ আর্দ্রতার কারণে শরীরের ঘাম দ্রুত শুকাতে না পারায় স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হয়।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top