News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য
Image

তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য

আগরতলা, ২৩ এপ্রিল: তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুমুলুঙ থেকে বাইপাস রোড হয়ে বাইজালবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে তুলাবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল দেববর্মার গাড়ি তুলাবাড়ি এলাকায় পৌঁছাতেই হঠাৎই কিছু দুষ্কৃতী গাড়িটিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। আচমকা এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং চালক অল্পবিস্তর আহত হন। পরিস্থিতি বেগতিক বুঝে সোহেল দেববর্মা
দ্রুত সেখান থেকে সরে যান।

ঘটনার খবর পেয়ে বাইজালবাড়ি থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সোহেল দেববর্মাকে নিরাপদ স্থানে নিয়ে যায় বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
রাজনৈতিক মহলেও এই ঘটনায় প্রতিক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top