News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা
Image

এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা

আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ নরম হতে শুরু করেছে। পাহাড়ের রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান মজবুত রাখতেই একের পর এক বিদ্রোহী নেতারা দলীয় সুপ্রিমোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

এই প্রেক্ষাপটে এবার আলোচনায় উঠে এল মান্দাইবাজারের বিধায়িকা স্বপ্না দেববর্মার নাম। বৃহস্পতিবার তিনি স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে শিলংয়ে তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিষয়টি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে আনেন প্রদ্যোত।

ভিডিয়ো বার্তায় প্রদ্যোত জানান, স্বপ্না দেববর্মা নিজের পূর্বের অবস্থান নিয়ে পুনর্বিবেচনা করেছেন এবং দলীয় আদর্শে আস্থা রেখেই তিনি ফের একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “যারা ভুল করেছে, তাদেরও সংশোধনের সুযোগ থাকা উচিত। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

উল্লেখ্য, নির্বাচনের আগে তিপরা মথার অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্বপ্না দেববর্মা  অন্যতম নাম হিসেবে উঠে এসেছিলেন। এডিসি নির্বাচনের প্রচারেও তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি, যা নিয়ে দলীয় অন্দরে নানা জল্পনা তৈরি হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, তিনি বিজেপির সঙ্গে জোটপন্থী গোষ্ঠীর সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন বলে আলোচনা চলছিল।

তবে সাম্প্রতিক এই সাক্ষাৎ এবং ভিডিও বার্তা ঘিরে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, তিপরা মথার অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেকটাই মিটতে চলেছে। এডিসি নির্বাচনে তিপ্রা মথার ফলাফলই এর একমাত্র কারণ বলে দাবি রাজনৈতিক মহলের । 

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top