News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলমচৌরা থানার ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা, কংগ্রেসের তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে
Image

কলমচৌরা থানার ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা, কংগ্রেসের তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ২২ এপ্রিল: কলমচৌরা থানাকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, রাজ্যে “সুশাসন”-এর নামে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এবং পুলিশের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। অভিযোগ করা হয়, গত ১৮ এপ্রিল রাতে বক্সনগর বিধানসভা এলাকার কলমচৌরা থানায় এক অভিযুক্ত ব্যক্তি থানার ওসির সঙ্গে দেখা করতে গেলে তা নাকচ করা হয়। এরপরেই সংশ্লিষ্ট বিজেপি বিধায়ক ফোনে ওসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন বলে দাবি কংগ্রেসের।

এই ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তৃপক্ষ বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় এই বিষয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে পুলিশের ওপর শাসক দলের প্রভাব বিস্তারের ফল।

কংগ্রেস আরও অভিযোগ করে, অতীতে কর্তব্যপরায়ণ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে অভিযুক্ত বিধায়ককে রক্ষার চেষ্টা চলছে। একই সঙ্গে রাজ্যে অবৈধ নির্মাণ, নেশা কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়েও শাসক দলের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করা হয়।

সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী বলেন, “রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।” তিনি রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এছাড়া, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে সন্ত্রাস, সংঘর্ষ এবং জাতিগত বিভাজন তৈরির অভিযোগও তোলে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর দাবি, রাজনৈতিক স্বার্থে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং রাজ্যে গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আন্দোলন চালিয়ে যাবে।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top