News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনকে ঘিরে হিংসার নিন্দা, শান্তি ফেরানোর আহ্বান বিরোধী দলনেতার
Image

এডিসি নির্বাচনকে ঘিরে হিংসার নিন্দা, শান্তি ফেরানোর আহ্বান বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলতে থাকা হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অবিলম্বে সন্ত্রাস বন্ধ করে রাজ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

বিরোধী দলনেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবেই সন্ত্রাস মেনে নেওয়া যায় না। নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রাজ্যের বিভিন্ন স্থানে হিংসার ঘটনা ঘটছে, তা গভীর উদ্বেগজনক। এ প্রসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং বিজেপির প্রদেশ সভাপতির বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান।

তিনি অভিযোগ করেন, বিজেপির পক্ষ থেকে সিপিআই(এম)-এর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং ২০১৮ সাল থেকে এ পর্যন্ত বিজেপির কর্মী-সমর্থকদের হামলায় বহু বিরোধী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। দোকানপাট ভাঙচুর, যানবাহন নষ্ট করা এবং বিরোধী দলের কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন।

জিতেন্দ্র চৌধুরী বলেন, এসব ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা একাধিকবার মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের কাছে জমা দেওয়া হলেও কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। অথচ বর্তমানে বিজেপির কর্মী-সমর্থকদের ক্ষয়ক্ষতির ঘটনায় একতরফাভাবে ত্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, যদি ত্রাণ প্রদান করতে হয়, তবে শুধুমাত্র একটি দলের কর্মী-সমর্থকদের নয়, রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের জন্যই সমানভাবে ত্রাণের ব্যবস্থা করতে হবে। এছাড়া, এডিসি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকেও উস্কানিমূলক বলে অভিহিত করে বিরোধী দলনেতা দাবি করেন, এর ফলেই বর্তমান পরিস্থিতির অবনতি হয়েছে। সামগ্রিক পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি।

Releated Posts

২০০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে টিএফডিপিসি অফিসে মজদুর সংঘের বিক্ষোভ

আগরতলা, ১৬ মে : প্রায় ২০০ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার টিএফডিপিসির অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন…

ByByTaniya Chakraborty May 16, 2026

সাব্রুম-আগরতলাগামী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আগরতলা, ১৬ মে : সাব্রুম-আগরতলাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ভোরে শান্তির বাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 16, 2026

ভারী বৃষ্টিতেও স্বাভাবিক ট্রেন চলাচল বদরপুর-শিলচর রেললাইনে

আগরতলা, ১৬ মে : প্রবল বৃষ্টিপাত বা ভূমিধসের কারণে বর্তমানে বদরপুর-শিলচর রেলপথে ট্রেন চলাচলে কোনও ধরনের বিঘ্ন ঘটেনি।…

ByByTaniya Chakraborty May 16, 2026

স্বাস্থ্য পরিষেবার সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশা কর্মীদের ভূমিকা উল্লেখযোগ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা: স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকারের কাছে একটা অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। স্বাস্থ্য পরিষেবার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top