News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 
Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন, তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : সাংসদ বিপ্লব 

কলকাতা, ৪ এপ্রিল: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তাঁর নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব । 

বিপ্লব দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ফল ভোগ করছে গোটা পশ্চিমবঙ্গ। গোটা পশ্চিমবঙ্গে আজ আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী নিজেই। তিনি আরও দাবি করেন, রাজ্যের মানুষ বর্তমানে শান্তি ও স্থিতিশীলতা চায় এবং সেই কারণেই পরিবর্তনের পক্ষে জনমত তৈরি হচ্ছে।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কাজেও হস্তক্ষেপ করছেন। তিনি মনে করেন সব কিছু তার নিয়ন্ত্রণে থাকবে এবং নির্বাচন কমিশন তার নির্দেশেই চলবে

এদিন তিনি কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের প্রসঙ্গ টেনে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দেশের বিভিন্ন রাজ্যে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পশ্চিমবঙ্গেও একই ধরনের উন্নয়ন সম্ভব বলে তিনি দাবি করেন।

বিপ্লব দেবের কথায়, বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া সম্ভব। রাজ্যের মানুষ আর অরাজকতা চায় না, তারা শান্তি ও উন্নয়ন চায়। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে বাংলার মানুষ বিজেপির পক্ষেই রায় দেবে।

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের রাজনীতি চালাচ্ছেন এবং তার নেতৃত্বে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top