News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের ভালসাদে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে দু’জনের মৃত্যু, সমসংখ্যক আহত
Image

গুজরাটের ভালসাদে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে দু’জনের মৃত্যু, সমসংখ্যক আহত

ভালসাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের ভালসাদ জেলায় ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে প্রাণ হারালেন দু’জন। ভয়াবহ বিস্ফোরণের আহত হয়েছেন আরও দু’জন। সোমবার রাত এগারোটা নাগাদ জিআইডিসি সারিগাম এলাকায় অবস্থিত একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ হয়। ভালসাদের পুলিশ সুপার জানিয়েছেন, বিস্ফোরণের কারণ অজানা। রাতে সাময়িকের জন্য বন্ধ রাখা হয় উদ্ধারকাজ, পরে মঙ্গলবার সকাল থেকে পুনরায় তা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত এগারোটা নাগাদ ভালসাদ জেলার জিআইডিসি রাসায়নিক জোনে সারিগাম এলাকায় অবস্থিত ভান পেট্রোকেম ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ও ওই বহুতলের একাংশ ভেঙে পড়ে। দমকল ও পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে ও দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

নারী সংরক্ষণে জোর, ৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ঘোষণা মোদীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে ১৬, ১৭ ও ১৮…

ByByNews Desk Apr 4, 2026

ইরান থেকে ভারতীয়দের সরাতে আর্মেনিয়াকে ধন্যবাদ ভারতের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তার জন্য…

ByByNews Desk Apr 4, 2026

সংবিধান দুর্বল করা ও রাজ্যে অরাজকতার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে: দিলীপ ঘোষ

কলকাতা, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং রাজ্যে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা…

ByByNews Desk Apr 4, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top