News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ভোট গনণার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, জানালেন অজয় কুমার দাস
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ভোট গনণার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, জানালেন অজয় কুমার দাস

আগরতলা, ২৮ফেব্রুয়ারি(হি.স.): ভোট গনণার দিন সদর মহকুমায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ আগরতলায় উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরির্দশনে গিয়ে একথা জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। সাথে তিনি দাবি করে বলেন,সার্বিক নিরাপত্তায় কোনো ত্রুটি থাকবে না।

তিনি বলেছেন, ২ মার্চ ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গনণা হবে আগরতলা উমাকান্ত একাডেমিতে। সেজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাথে তিনি আর জানিয়েছেন, ভোট গনণার দিন কোনো রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য পৃথক পৃথক জায়গায় নিরাপত্তা কর্মীদের অবস্থান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, ভোট কেন্দ্রের বাইরে ও ভিতরে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হবে। গোটা শহরে ৩০টিও বেশি মোবাইল ভ্যানে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা টহলধারী করবে। সারাদিন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা তাঁদের কাজ করবে। এদিন অজয় কুমার দাস জানিয়েছেন, যাদের অপরাধ সংক্রান্ত রের্কড রয়েছে তাঁদের আজ থানায় ডেকে আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক

আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…

ByByReshmi Debnath Jun 8, 2026

শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…

ByByReshmi Debnath Jun 8, 2026

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে নাজেহাল নারকেলকুঞ্জ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি, লো-ভোল্টেজ এবং অনিয়মিত পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নারকেলকুঞ্জ…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top