News Flash

  • Home
  • দিনের খবর
  • বাধা নয়, সরকারকে এখন উন্নয়নের অনুঘটক হিসেবে বিবেচনা করেন মানুষ : প্রধানমন্ত্রী
Image

বাধা নয়, সরকারকে এখন উন্নয়নের অনুঘটক হিসেবে বিবেচনা করেন মানুষ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): বাধা নয়, সরকারকে এখন উন্নয়নের অনুঘটক হিসেবে বিবেচনা করে মানুষ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী ”প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সহজ জীবনযাত্রা নিশ্চিত করার সম্ভাবনা” শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে বলেছেন, “আমাদের প্রচেষ্টা দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের জীবনকে আরও উন্নত করছে। মানুষ এখন সরকারকে বাধা নয়, উন্নয়নের অনুঘটক হিসেবে বিবেচনা করে। বাজেটে প্রযুক্তি ও মানবিক স্পর্শকে প্রাধান্য দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “নতুন ভারত প্রযুক্তির সঙ্গে নিজস্ব নাগরিকদের সংযোগ এবং ক্ষমতায়ন করছে। আমাদের সরকারের বাজেটে প্রযুক্তির সাহায্যে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। সরকারের নীতিগত হস্তক্ষেপ এখন ফলাফল দেখাচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “প্রযুক্তির ভিত্তি ছিল ”এক দেশ এক রেশন কার্ড” এবং এ কারণে অনেক দরিদ্র মানুষ রেশন পেতে শুরু করেছেন। অনেক বিভাগই পরিষেবার বৈশ্বিক মান পূরণ করতে প্রযুক্তি ব্যবহার করতে পারে।” করোনাকালে প্রযুক্তি কীভাবে সহায়তা করেছে সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “কোভিড-১৯ মহামারীর সময় প্রযুক্তি-সক্ষম প্ল্যাটফর্ম কোউইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে ভারতের প্রতিটি নাগরিক স্পষ্টভাবে এই পরিবর্তন অনুভব করছেন যে এখন সরকারের সমাজে যোগাযোগ করা কতটা সহজ।”

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top