News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট বাইখোড়াকে হারিয়ে জোলাইবাড়ি জয়ী
Image

শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট বাইখোড়াকে হারিয়ে জোলাইবাড়ি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি।। সহজ ম্যাচকে কঠিন করে জিতলো জোলাইবাড়ি স্কুল। ২ উইকেটে পরাজিত করলো বাইখোড়া স্কুলকে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। জোলাইবাড়ি স্কুল মাঠে মঙ্গলবার লো স্কোরিং ম্যাচে কোনও দলই তেমন প্রাধান্য দেখাতে পারেনি। তারই মধ্যে উজ্জ্বল বিজয়ী দলের আয়ুষ দেবনাথ। দখল করে ৫ উইকেট। সকালে টসে জয়লাভ করে আয়ুষ দেবনাথের দুরন্ত বোলিংয়ে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় বাইখোড়া স্কুল। দলের পক্ষে উইকেট রক্ষক ব্যাটসম্যান শাহিদ শীল ৩৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং দীপায়ন রায় ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। জোলাইবাড়ি স্কুলের পক্ষে আয়ুষ দেবনাথ (‌৫/‌২৫) এবং রীতম সরকার (‌২/‌১) সফল বোলার। জবাবে খেলতে নেমে শায়ন নম:‌র ঝড়ো ব্যাটিংয়ে ১০.‌২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয রান তুলে নেয় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে শায়ন ২০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫ রান। বাইখোড়া স্কুলের পক্ষে দেবব্রত মজুমদার (‌৩/‌৩৩) এবং অমিত দাস (‌২/‌৮) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top