News Flash

Image

নানা স্থানে শান্তি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ ভোট গণনার প্রাক্কালে নির্বাচন কমিশনের নির্দেশক্রমে রাজ্যের বিভিন্ন স্থানে শান্তি সম্প্রীতি সর্বদলীয় বৈঠক  অব্যাহত রয়েছে৷ সোমবার গোকুলনগর এর রাস্তার মাথা কমিউনিটি হলে এবং মলয়নগর কমিউনিটি হলে শান্তি সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়৷ শান্তি সম্প্রীতি রক্ষায় কমলা সাগর বিধানসভার সর্বদলীয় বৈঠক  অনুষ্ঠিত হয় সোমবার৷ গকুলনগর রাস্তারমাথা স্থিত কমিউনিটি হল ঘরে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রার্থীদের নিয়ে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়৷ উপস্থিত উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন  আধিকারিক কিরণ গিত্যে,  বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, সিপিআইএম মনোনীত প্রার্থী হিরন্ময় নারায়ণ দেবনাথ, বিজেপির মনোনীত প্রার্থী অন্তরা দেব সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ এদিকে মলয়নগর কমিউনিটি হলঘরেও শান্তি সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিক ও শ্রীনগর থানার ওসি ও সেকেন্ড ওসি৷ তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা৷ দুটি ক্ষেত্রেই রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের কাছে প্রশাসনের কর্মকর্তাদের তরফ থেকে আহ্বান জানানো হয়৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top