News Flash

Image

চারিপাড়ায় হামলায় আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ অরুন্ধতি নগর থানার অন্তর্গত চারিপাড়ার শচীন্দ্র লাল এলাকায় দুই ভাইয়ের সঙ্ঘবদ্ধ হামলায় প্রতিবেশী এক যুবক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা শনিবার রাতে৷ শনিবার রাতে এডি নগর থানার অন্তর্গত চারিপাড়া শচীন্দ্র লাল এলাকায় সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বেধড়ক মারধরে আহত হন রফিক মিয়া নামে ৩৫ বছরের এক যুবক৷ আহত যুবকের মা জানান রফিক মিয়া  বাড়ির পাশে একটি দোকানে আসে জিনিস কেনার জন্য৷ এরই মধ্যে এলাকার বাসিন্দা হোসেন মিয়া এবং সোহেল মিয়া নামে দুই ভাই রফিক মিয়ার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে৷ দুই ভাই মিলে রফিক মিয়াকে বেধড়ক মারধর করে৷  আহত যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে৷আহত রফিক মিয়াকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷৷ বর্তমানে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত যুবকের মা জানান এই বিষয় নিয়ে হোসেন মিয়া এবং সোহেল মিয়ার বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ অবশ্য এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার জোর প্রচার, বুথ অফিস উদ্বোধন

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী সুরজ দেববর্মা জোরকদমে প্রচার…

ByByReshmi Debnath Apr 6, 2026

ডেমছড়া-কাচুছড়া এডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রচার জোরদার, যোগদান ৫ পরিবার

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথার প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে জয়ী করতে জোরকদমে প্রচার চালাচ্ছেন…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিলোনিয়ায় কম্পিউটার ল্যাব ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্তের দাবি

বিলোনিয়া, ৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কম্পিউটার ল্যাবের নতুন ভবন নির্মাণকে ঘিরে নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ উঠেছে। ভারত…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

“গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে হারান”—সাংবাদিক সম্মেলনে সিপিআই(এমএল)

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি সাধারণ নির্বাচন এবং ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সোমবার এক সাংবাদিক সম্মেলন…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top