News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি
Image

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা। সোমবার বেলা প্রায় ১২টা নাগাদ বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনিতে অবস্থিত জেলা বিদ্যুৎ সার্কেল অফিসে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

ঠিকাদারদের অভিযোগ, গত ছয় মাস ধরে তারা বিভিন্ন কাজের পারিশ্রমিক পাচ্ছেন না। ডিপোজিট, মেইনটেন্যান্স, এগ্রিমেন্ট ও নন-এগ্রিমেন্টসহ গেইল প্রকল্পের কাজের বকেয়া বিল এখনও মেটানো হয়নি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা এবং পরিবার নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

চৈত্র মাসে এসে বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা। তারা এজিএমের কাছে ৯ এপ্রিলের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পেলে ১০ এপ্রিল থেকে বিদ্যুৎ নিগমের সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হবে।

ঘটনাস্থলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এজিএম মৃত্যুঞ্জয় দাস জানান, এক সপ্তাহের মধ্যেই ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধ করা হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে।

এজিএমের আশ্বাস পাওয়ার পর ঠিকাদাররা ঘেরাও প্রত্যাহার করে নেন। তবে এদিন সোনামুড়া ইলেকট্রিক ডিভিশনের ডি জি এম-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। এজিএম বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top