News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-গৌহাটি বাসে তল্লাশি, ২ কেজির বেশি গাঁজাসহ আটক এক
Image

আগরতলা-গৌহাটি বাসে তল্লাশি, ২ কেজির বেশি গাঁজাসহ আটক এক

আগরতলা, ৬ এপ্রিল: রবিবার রাতে আগরতলা থেকে গৌহাটিগামী একটি যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় এক যাত্রীর সন্দেহজনক আচরণ নজরে আসায় তাকে আটক করা হয়।
পরে তার বহন করা দুটি ব্যাগ খতিয়ে দেখে পুলিশ মোট চারটি ছোট প্যাকেট উদ্ধার করে, যার মধ্যে প্রায় ২ কেজি ১৮০ গ্রাম শুকনো গাঁজা ছিল বলে জানা গেছে। ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ধৃতের নাম নদীয়া চৌধুরী। তিনি আগরতলার গান্ধীগ্রাম রাজনগর এলাকার বাসিন্দা। তিনি আগরতলা চন্দ্রপুর থেকে গৌহাটি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।

চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Releated Posts

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top