News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনগণের টাকার আদ্য শ্রাদ্ধ করছে পুর পরিষদ, অভিযোগে সরব কংগ্রেস বিধায়ক বিরজিৎ
Image

জনগণের টাকার আদ্য শ্রাদ্ধ করছে পুর পরিষদ, অভিযোগে সরব কংগ্রেস বিধায়ক বিরজিৎ

কৈলাসহর, ৬ এপ্রিল: কৈলাসহর পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করতে যাচ্ছেন কৈলাসহর ৫৩ বিধানসভার বিধায়ক বিরজিৎ সিনহা। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান তিনি।

২০২০-২১ সালে অর্থ বৎসরে কৈলাসহর বাজারের সবজী ব্যবসায়ীদের সুবিধার্থে একটি বাজার শেড নির্মাণ করার সিদ্ধান্ত নেয় পুর পরিষদ।
তৎকালীন সময়ে সবজি ব্যবসায়ীদের সাথে কথাবার্ত বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএডিপি ফান্ডের টাকায় তার প্রায় ৯৫ শতাংশ নির্মাণ কাজও শেষ হয় কিছু দিন আগে। এর মধ্যে কাজ শেষ হয়ে যখন উদ্বোধনের অপেক্ষায় ঠিক তখন পুর পরিষদের মৌখিক নির্দেশে ভেঙে নিয়ে যায় কিছু যুবক। জনগণের ট্যাক্সের টাকার এধরনের অপব্যবহারে এবার সরব হয়েছেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। তিনি জানান পুর কর্তৃপক্ষ কয়েকদিনের মধ্যে যদি গোটা বিষয় নিয়ে থানায় মামলা না করে তবে জনস্বার্থে তিনি মামলা করবেন।

হকার্সকর্নারের এক ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন,এখান থেকে কিছু যুবক এই জিনিসপত্র গুলি নিয়ে গেছে, প্রকাশ্যে দিনের বেলায়। আমরা তখন এই বিষয়ে জানতে চাইলে তারা কিছু না বলেই সমস্ত কিছু ভেঙে নিয়ে যায়।যখন ভেঙে নিয়ে যায় তখন তারা প্রায় ৪/৫ টি গাড়ি নিয়ে আসে। কারা এসব করেছে তাদের ধরে আইনত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top