News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে সিপিআইএম-এর প্রচারের ঝড়, অমিতাভ দত্তের সমর্থনে মিছিলে মানিক সরকারের পদযাত্রা
Image

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচারের ঝড়, অমিতাভ দত্তের সমর্থনে মিছিলে মানিক সরকারের পদযাত্রা

ধর্মনগর, ৬ এপ্রিল: আসন্ন ৯ তারিখ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এরই অংশ হিসেবে সোমবার ধর্মনগরে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে আয়োজিত হয় এক বিশাল পদযাত্রা ও নির্বাচনী সভা। কর্মসূচির প্রধান আকর্ষণ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক সরকার।

সকাল প্রায় ১১টা নাগাদ ধর্মনগরের নোয়াপাড়া এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয় সুবিশাল র‍্যালি। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। লাল পতাকায় ছেয়ে যায় শহরের রাজপথ। প্রার্থী অমিতাভ দত্তের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পদযাত্রায় অংশ নেন মানিক সরকার।

মিছিলে আরও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অভিজিৎ দে, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত সহ রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্বরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে র‍্যালিটি শেষ হয় ধর্মনগর কালীদিঘির উত্তর পাড়ে আয়োজিত এক জনসভায়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদক অভিজিৎ দে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।

এদিন মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কালীদিঘির উত্তর পাড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় এক পথসভা। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত,যুবনেতা অমল চক্রবর্তী,প্রার্থী অমিতাভ দত্ত,জেলা সম্পাদক অভিজিৎ দে,মহকুমা সম্পাদক রতন রায় সহ দলের বিধায়কবৃন্দ এবং জেলা,মহকুমা ও রাজ্য স্তরের নেতৃত্বরা।

বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,বেকার সমস্যার হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে এবং রাজ্যে আইনের শাসন কার্যত তলানিতে ঠেকেছে। সরকারি দপ্তরে কর্মচারীর ঘাটতি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।পাশাপাশি,থানায় সাধারণ মানুষের মামলা দায়ের করতেও নানা বাধার সম্মুখীন হতে হয় বলে দাবি করেন তিনি। এদিন তিনি বিজেপি সরকারের বিরুদ্ধেও সরব হন।

বর্তমান সরকারের নীতি ও শাসনব্যবস্থাকে কটাক্ষ করে তিনি ভোটারদের উদ্দেশে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। এখন দেখার, প্রচারের এই জোরদার লড়াই ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top