News Flash

  • Home
  • দেশ
  • বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব
Image

বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব

বেলুড়, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সকাল থেকে বেলুড় মঠে শুরু হয়েছে রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব পালন। বেলুড় মঠের রীতি অনুযায়ী প্রতি বছর রামকৃষ্ণদেবের জন্মতিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। এবছর গত মঙ্গলবার ঠাকুরের ১৮৮-তম জন্মতিথি পালন হয়েছে। আর আজ, রবিবার জন্ম মহোৎসব পালিত হচ্ছে।

রামকৃষ্ণদেব বলতেন, ভক্তের জন্যই ভগবান। শুধু সাধন-ভজন নয়, ভক্তের সঙ্গে ভগবানের মিলনও আবশ্যক। এমনিতেই নানা সংসারী এবং মানসিক যন্ত্রণায় সদা ক্লিষ্ট থাকে ভক্তরা। বছরে একটা দিন মঠে যাতে সেই ভক্তদের মনোরঞ্জনের জন্য যদি কিছু আয়োজন করা যায়, এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন সারদামণি। আর সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের সবথেকে বড় উৎসব ঠাকুরের জন্মতিথির পরের রবিবার শুরু করেন মিলন উৎসব। যা জন্ম মহোৎসব নামে পরিচিত।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top