News Flash

  • Home
  • দেশ
  • এমসিডি-র স্থায়ী কমিটির নির্বাচনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট
Image

এমসিডি-র স্থায়ী কমিটির নির্বাচনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ২৭ ফেব্রুয়ারি দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী কমিটির নির্বাচনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট । বিচারপতি গৌরাঙ্গ কান্তের একটি বেঞ্চ লেফটেন্যান্ট গভর্নর এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শেলি ওবেরয়ের অফিসে নোটিশ জারি করেছে। ব্যালট পেপার ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেন, আগের নির্বাচনের ফল ঘোষণা না করেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে পৌর কর্পোরেশনের মেয়র বিধি লঙ্ঘন করেছেন। বিজেপির কর্পোরেটর শিখা রায় এবং কমলজিৎ সেহরাওয়াত স্থায়ী কমিটির নির্বাচনে মেয়র শেলি ওবেরয়ের একটি ভোটকে অবৈধ ঘোষণাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন।
শুনানির সময় আইনজীবী রাহুল মেহরাকে আদালত জিজ্ঞাসা করেন যে নিয়ম অনুসারে মেয়রের পুনরায় নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা আছে কি না। প্রবীন অ্যাডভোকেট মহেশ জেঠমালানি বিজেপি কর্পোরেটরদের পক্ষে উপস্থিত হয়ে পরামর্শ দিয়েছেন যে ফুটেজ এবং ব্যালট পেপার দেখে আদালত সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, মেয়র ভোট গণনা ঠেকাতে পারবেন না। কিছু ভোট গণনা করা হলেও এখন তারা পুনঃভোট চায়।

Releated Posts

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top