News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই গন্ডারের লড়াইয়ের জেরে গাড়ি উল্টে জলদাপাড়ায় আহত অন্তত ৭
Image

দুই গন্ডারের লড়াইয়ের জেরে গাড়ি উল্টে জলদাপাড়ায় আহত অন্তত ৭

আলিপুরদুয়ার, ২৫ ফেব্রুয়ারি (হি স)। জিপে করে জঙ্গল সফরের সময় বিপত্তি। জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে ছুটে এল দুটি মাদী গণ্ডার। তার হামলা থেকে বাঁচতে গিয়ে আহত হয়েছেন ৭ পর্যটক। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তবে প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে এসে এভাবেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন একদল পর্যটক। এলাকা দখলের লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গলের রাস্তায়। ঠিক তখনই ওই রাস্তা ধরে যাচ্ছিল পর্যটকবোঝাই ‘সাফারি কার’। গাড়ি দেখা মাত্রই দুই গন্ডারের সমস্ত রোষ গিয়ে পড়ে সেটির উপর। বিপদ বুঝে গাড়িচালকও দ্রুত পিছিয়ে আসছিলেন।

সেই সময়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নর্দমায় উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন জিপসির চালক-সহ মোট ৭ জন। তাঁদের প্রত্যেককে তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় এক জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বনকর্মীরা জানাচ্ছেন, জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের এই রকম বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই। হঠাৎ এমন ঘটনায় অবাক তাঁরাও। ইতিমধ্যে আহতদের কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top