ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। রাজধানীর ধলেশ্বর এলাকার বনেদী শিক্ষাপ্রতিষ্ঠান কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে ব্যাপক উৎসাহে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রদীপ প্রজ্বলন করে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। ছিলেন এলাকার কর্পোরেট তথা স্কুল ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান সুখময় সাহা, সদস্য তরুন সিংহ, ডা. দিলীপ ভৌমিক, সঞ্জীব রায় প্রমুখ। পরে পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী। সাথে ছিলেন সহকারী প্রধান শিক্ষক কিশোর দত্ত। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পিটি, পিরামিড ও যোগাসন প্রদর্শন করে। এর সাথে নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। পরে বিভিন্ন বিভাগে ক্রীড়া প্রতিযোগিতাও হয়। অতিথিরা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিজয়ীদের মধ্যে পুরস্কার ও মানপত্র তুলে দেন। ২০১৭ সালের পর এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হওয়ায় ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ঐতিহ্যবাহী কামিনী কুমার সিংহ স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















