News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্নে সর্বদলীয় বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্নে সর্বদলীয় বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ২ মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। এই উপলক্ষে আজ শনিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের মিলনায়তনে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এক সর্বদলীয় সভা আয়োজন করেছিলেন। সভার শুরুতে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করার জন্য ত্রিপুরার মুখ্য সচিব, পুলিশ মহা নির্দেশক, অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক সহ তিনি রাজ্যের ৮ জেলা সফর এবং বিভিন্ন জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। তিনি জানান, ভোট গণনা পরবর্তীতে যাতে শান্তি বজায় থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কাজে তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন। ২ মার্চ ভোট গণনার দিন নির্বাচন কমিশন ত্রিপুরায় ড্রাই-ডে ঘোষণা করেছে।

এদিন তিনি ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন রাজনৈতিকদলের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গিত্যে বলেন, ২১টি স্থানে ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের গণনা একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একটি করে কন্ট্রোলরুম খোলা থাকবে। সেখানে ফোন করে প্রত্যেক রাজনৈতিক দল এবং প্রার্থীরা তাদের সমস্যা সমাধানের সুবিধা পাবেন। তিনি জানান, ৪ থেকে সর্বোচ্চ ৮ রাউন্ড গণনা হবে। সকাল ৮ টায় প্রথমে ব্যালট গণনার মধ্য দিয়ে গণনার কাজ শুরু হবে। সুষ্ঠ গণনা প্রক্রিয়া সম্পাদনের লক্ষ্যে প্রতিটি কাউন্টিং হলে ১ জন করে কাউন্টিং অবজারভার থাকবেন এবং প্রতিটি কাউন্টিং টেবিলে ১ জন করে মাইক্রো অবজারভার থাকবেন। কাউন্টিং এজেন্টদের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাউন্টিং হলে প্রবেশ করতে হবে, বলেন তিনি। 

তিনি সমস্ত রাজনৈতিক দলকে  রিটার্নিং অফিসারের কাছে আগামী সোমবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নামের তালিকা জমা দেওয়ার জন্যপরামর্শ দিয়েছেন। ভোট গণনার সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনরকম সমস্যা তৈরি হলে বিব্রত না হওয়ার জন্য তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, প্রতি বিধানসভা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে পাঁচটি করে ভিভিপ্যাড গণনা করা হবে। সেই সঙ্গে গণনা প্রক্রিয়া সম্পর্কে সকল প্রার্থীর কাউন্টিং এজেন্টদের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে সচেতন করতেও অনুরোধ করেন। ভোট গণনার পরবর্তী সময়ে রাজ্যে শান্তি বজায় রাখতে সকলের প্রতি আবেদন জানান তিনি।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top