News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের সিধিতে ৩টি বাসে ধাক্কা মারল ট্রাক; মৃত্যু ৮ জনের, আহত কমপক্ষে ৫০
Image

মধ্যপ্রদেশের সিধিতে ৩টি বাসে ধাক্কা মারল ট্রাক; মৃত্যু ৮ জনের, আহত কমপক্ষে ৫০

সিধি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের সিধি জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। শুক্রবার রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাসগুলি উল্টে যায়। এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর পাশাপাশি ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫-২০ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

দুর্ঘটনাগ্রস্ত বাসগুলিতে থাকা যাত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র জনসভায় যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সিধির জেলাশাসক বলেছেন, তিনটি বাস রাস্তার ধারে দাঁড়িয়েছিল, টায়ার ফেটে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পার্কিংয়ে থাকা বাসে। বাসগুলিতে যাত্রী বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় বাসগুলি কার্যত উল্টে যায়।

ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিহতদের পরিবারকে ১০ লক্ষ ও গুরুতর জখমদের ২ লক্ষ, ও সাধারণ আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের দেখতে রেওয়া মেডিক্যাল কলেজে যান তিনি। দুর্ঘটনা নিয়ে খোঁজ নিয়ে শোক জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোহানিয়া টানেলের কাছে বারখাদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও কারণে বাসগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে বাসগুলিতে। ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top