News Flash

  • Home
  • দিনের খবর
  • মাওবাদী হামলায় রক্তাক্ত সুকমা, এএসআই-সহ ৩ ডিআরজি জওয়ান শহিদ
Image

মাওবাদী হামলায় রক্তাক্ত সুকমা, এএসআই-সহ ৩ ডিআরজি জওয়ান শহিদ

রায়পুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মাওবাদী হামলায় রক্তাক্ত হল ছত্তিশগড়ের সুকমা জেলা। শনিবার সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩ জন ডিআরজি জওয়ান। শহিদ জওয়ানরা হলেন-এএসআই রামুরাম নাগ, অ্যাসিস্টেন্ট কনস্টেবল কুঞ্জম যোগা ও সৈনিক ভঞ্জম ভীমা। বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি সুন্দররাজ বলেছেন, শনিবার সকাল ৯টা নাগাদ জাগরগুন্ডা ও কুন্দেড গ্রামের মাঝে ডিআরজি-র একটি দল যখন তল্লাশি অভিযানে বেরিয়েছিল, তখন মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়।

জঙ্গলের মধ্যে মাওবাদীদের সঙ্গে ডিআরজি জওয়ানদের এলোপাথাড়ি গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৩ জন ডিআরজি জওয়ান। হামলার চালানোর পর মাওবাদীরা পালিয়ে যায়। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top