News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১১; আহত ১২ জন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

ছত্তিশগড়ে পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১১; আহত ১২ জন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বালোদাবাজার-ভাটাপাড়া, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় যাত্রীবোঝাই পিকআপ গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১১ জন। বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মৃত ১১ জনের মধ্যে ৪টি শিশুও রয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা প্রদান করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বালোদাবাজার-ভাটাপাড়া জেলার ভাটপাড়া থানার অন্তর্গত বালোদাবাজার-ভাটাপাড়া রোডের ওপর খামারিয়া গ্রামের কাছে। সিমগা এলাকার খিলোরা গ্রামের বাসিন্দারা একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। ভাটপাড়ার সাব-ডিভিশনাল অফিসার সিদ্ধার্থ বাঘেল বলেছেন, পিকআপ গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ১১ জনের মৃত্যু হয়েছে ও ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top