News Flash

  • Home
  • খেলা
  • বিক্রম, শ্রীদামের দুর্দান্ত ব্যাটিং শতদলকে হারিয়ে স্ফুলিঙ্গ জয়ী
Image

বিক্রম, শ্রীদামের দুর্দান্ত ব্যাটিং শতদলকে হারিয়ে স্ফুলিঙ্গ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। দুরন্ত লড়াই। রাজ্যের ক্রিকেটারদের মধ্যেও যে লড়াই করার মানসিকতা রয়েছে তা প্রমান করে দেখালেন শ্রীদাম, বিক্রম এবং চিরঞ্জীৎ-‌রা। একপ্রকার হারা ম্যাচ থেকে দলকে জয় এনে দিলেন বিক্রম এবং চিরঞ্জীৎ। ভিন রাজ্যের ক্রিকেটারদের ছাড়াও যে ভালো ফলাফল করা যায় তা প্রমান করলেন বিক্রম কুমার দাস-‌রা। ভিনরাজ্যের ক্রিকেটারদের দলে না রেখে একঝঁাক রাজ্যের  উদীয়মান ক্রিকেটারদের নিয়ে দল গড়েছিলো স্ফুলিঙ্গ। বৃহস্পতিবার যার প্রমান পাওয়া গেলো মেলাঘরের শহীদ কাজল ময়দানে। শেষ পর্যন্ত ‘হার না মানা‌’ মানসিকতাই জয় এনে দেয় দলকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শতদল সঙ্ঘ৪৫.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রান করে। দলের পক্ষে হিতেশ চৌহান ৭৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, অরিন্দম বর্মন ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, ভিকি সাহা ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, সম্রাট সিনহা ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং সৌরভ দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। স্ফুলিঙ্গের পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌২/‌৪০), চিরঞ্জীৎ পাল (‌২/‌৪৪) এবং অভিজিৎ সরকার (‌২/‌৫৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২ ওভার বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। একসময় ১৯৭ রানে ৮ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিলো স্ফুলিঙ্গ। ওই অবস্থায় বিক্রম দেবনাথের সঙ্গে রুখে দাঁড়ান চিরঞ্জীৎ পাল। ওই জুটি ৬১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে দলকে মোক্ষম জয় এনে দেন। দলের পক্ষে শ্রীদাম পাল ৭৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌৭৪,বিক্রম দেবনাথ ৯৭ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ (‌অপ:‌), চিরঞ্জীৎ পাল ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩২ (‌অপ:‌) এবং বিক্রম কুমার দাস ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৭ রান। শতদল সঙ্ঘের পক্ষে ভিকি সাহা (৩/‌৪৭‌) এবং পবন চান্ডাল (২/‌৪৮‌) সফল বোলার।‌‌‌

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top