ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। নেট প্র্যাকটিসের আধুনিক উইকেটের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হলো। একাধারে ইনডোরের আদলে অপরদিকে অ্যাস্ট্রোটার্ফ – দুটি মিলে ক্রিকেটাররা এখন থেকে নেট প্র্যাকটিসের দারুন সুযোগ পাবে। চলতি বছরে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এটি প্রথম দ্বারোদ্ঘাটন। এমবিবি স্টেডিয়ামের বাম প্রান্তে বিশেষ করে ইনডোর জিম-এর বিপরীত দিকে নেট প্র্যাকটিসের পুরানো ব্যবস্থাপনায় আধুনিকতা এবং নতুনত্বের ছোঁয়ায় গড়ে ওঠা ইনডোর নেট প্র্যাকটিস উইকেটে ক্রিকেটাররা অফ-সিজনে বিশেষ করে বৃষ্টি সিক্ত দিনেও প্রয়োজনীয় অনুশীলনের কাজ চালিয়ে যেতে পারবে। স্পাইক স্যু পরিহিত বোলারদের ক্ষেত্রে কিছুটা প্রতিকূল মনে হলেও বিরাট অংশের ক্রিকেটারদের অনেকটাই সুবিধা হবে এই ইনডোর অ্যাস্ট্রোটার্ফ নেট প্র্যাকটিস উইকেট। বৃহস্পতিবার দুপুরে বিশেষ এক অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ, সম্পাদক তাপস ঘোষ সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হয়। ক্রিকেটারদের বিরামহীন অনুশীলনের জন্য বিশেষ সুবিধা করে দিতে এটি যথেষ্ট কাজে আসবে বলে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তাঁরা ব্যক্ত করেন। সঠিক সময়ে খেলোয়ারদের জন্য তা খুলে দেওয়া সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সকলকে টিসিএ-র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

এমবিবি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ নেট প্র্যাকটিস ইনডোরের দ্বারোদ্ঘাটন
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















