News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিজিটাল জীবন বদলে দিয়েছে, যতবার স্ক্রিনে তাকাই নতুন কিছু শিখছি : এস জয়শঙ্কর
Image

ডিজিটাল জীবন বদলে দিয়েছে, যতবার স্ক্রিনে তাকাই নতুন কিছু শিখছি : এস জয়শঙ্কর

পুণে, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): ডিজিটাল আমাদের জীবন বদলে দিয়েছে, যতবার আমরা সেই স্ক্রিনে তাকাই কিছু শিখছি, অন্য কেউ আবার আপনার সম্পর্কেও কিছু শিখছে। আপনার পছন্দ, অপছন্দ, চাহিদা, এবং অগ্রাধিকার সবই ধরা যাচ্ছে। এই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণে-তে এস জয়শঙ্কর বলেছেন, “আমরা আজ এখানে জড়ো হয়েছি, কারণ ভারত জি-টোয়েন্টির সভাপতিত্ব পেয়েছে। জি-২০ হল বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির একটি সমাবেশ। এটা শুধু ২০টি দেশের সংগ্রহ নয়, জি-২০ প্রেসিডেন্সি একটি কঠিন মুহূর্তে একটি বিশেষ দায়িত্ব।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আরও বলেছেন, আধার নম্বর হয়ে উঠেছে ম্যাজিক নম্বরের মতো। এটি সেই মেরুদণ্ড যার উপর লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন অস্তিত্ব নির্ভর করে। আমাদের ডিজিটাল ইমেজ বাড়ছে। জাপান, ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি এবং পর্তুগালের মতো দেশগুলি আমাদের প্রতিভার জন্য আমাদের কাছে আসছে।

Releated Posts

ভারত ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ভারত…

ByByNews Desk Oct 6, 2026

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top