News Flash

  • Home
  • দেশ
  • মেয়র নির্বাচন হলেও শান্তি ফিরল না দিল্লি এমসিডি ভবনে, বিজেপি ও আপ-এর মধ্যে হাতাহাতিতে স্থগিত কাজকর্ম
Image

মেয়র নির্বাচন হলেও শান্তি ফিরল না দিল্লি এমসিডি ভবনে, বিজেপি ও আপ-এর মধ্যে হাতাহাতিতে স্থগিত কাজকর্ম

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বুধবারই দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নতুন মেয়র পেয়েছে। আম আদমি পার্টি-র শেলি ওবেরয় মেয়র পদে জয়ী হলেও বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে অশান্তি এখনও চলছে। স্থায়ী কমিটির সদস্য নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং আম আদমি পার্টির কাউন্সিলররা এমসিডি সদর দফতর সিভিক সেন্টারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এমসিডি স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে উভয় দলের কাউন্সিলরদের মধ্যে তুমুল হাতাহাতি হতে দেখা গিয়েছে। কাউন্সিলররা একে অপরকে ধাক্কা দিয়েছেন, এমনকি জলের বোতলও ছুড়তে দেখা গিয়েছে।

এমসিডি অধিবেশন চলাকালীন হট্টগোলের পরিপ্রেক্ষিতে সিভিক সেন্টার পরিদর্শন করতে উপস্থিত হয়েছেন অতিরিক্ত ডিসিপি শশাঙ্ক জয়সওয়াল। এই হট্টগোলের প্রেক্ষিতে হাউসের কার্যধারা আবার এক ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। বিজেপি কাউন্সিলররা বলেছেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। এদিকে, তুমুল হৈহট্টগোলের কারণে ৬ স্থায়ী কমিটির সদস্য নির্বাচন না করেই দিনের জন্য মুলতবি করা হয়েছে এমসিডি হাউস।

Releated Posts

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026

জামশেদপুরে কানাড়া ব্যাঙ্কে দিনদুপুরে ডাকাতি, নগদ ও সোনা লুট পাঁচ সশস্ত্র দুষ্কৃতীর

জামশেদপুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃহস্পতিবার দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। গোলমুড়ি এলাকার…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top