News Flash

  • Home
  • খেলা
  • পানিসাগরে ক্রিকেট : উদ্বোধনী ম্যাচে জয়ী ইউনাটেড ইলেভেন
Image

পানিসাগরে ক্রিকেট : উদ্বোধনী ম্যাচে জয়ী ইউনাটেড ইলেভেন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় রেলওয়ে স্টেশন ইয়ুথ অর্গেনাইজেশন এবং বিলথৈ স্পোর্টস সোসাইটি পরিচালিত রমন লাম্বা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উক্ত টুর্নামেন্টের শুচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের মাননীয়া চেয়ার পার্সন অনুরাধা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,বিশিষ্ট সমাজ সেবি দেবু রঞ্জন চক্রবর্তী,রেলওয়ে স্টেশন ইয়ুথ অ্যাসোশিয়েশনের উদ্যোক্তা রাজিব কুমার, বিলথৈ স্পোর্টস সোসাইটির উদ্যোক্তা দেবব্রত পুরোকায়স্থ,স্টার ক্লাবের পক্ষে সঞ্জয় দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। টুর্নামেন্টের শুরুতেই ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড় রমন লাম্বা বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট মৌনতা পালন করা হয়। শুরুতেই উদ্বোধনী খেলায় অংশগ্রহনকারী দুটি দলের খেলোয়ারদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ষোলটি ক্রিকেট দল অংশ গ্রহন করে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে অংশ গ্রহণ করে প্রধান দুটি শক্তিশালি দল ইউনাইটেড ইলাভেন বনাম পানিসাগর শারির শিক্ষন মহাবিদ্যালয়ের ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শারির শিক্ষন মহাবিদ্যালয়ের খেলোয়াররা ১৯ অভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়।জবাবে ব্যাট করতে নেমে পাচ উইকেটের বিনিময়ে নির্ধারিত জয়ের লক্ষ মাএায় পৌছায়। এবং ম্যন অব দা ম্যাচ হন রানু দাস।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top